প্রকাশিত: ৩১/০৫/২০১৯ ৩:৩৯ এএম

বাংলা ট্রিবিউন::
রোহিঙ্গাদের জঙ্গি কাজে সম্পৃক্ত হওয়ার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘বহু এনজিও ওদের (রোহিঙ্গাদের) রেডিক্যালাইজড করছে, জেহাদে উদ্বুদ্ধ করছে। এই তহবিল শুধু মধ্যপ্রাচ্য থেকে নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসছে। ইংল্যান্ডের ব্যাপারে আমরা সবাই জানি: সেখানকার কয়েকটা এনজিও ইসলামের নাম নিয়ে এখানে রোহিঙ্গাদের মধ্যে কাজ করছে। তাদের বলছে যে, কেউ ফেরত যাবে না, জেহাদ করে আরাকান দখল করতে হবে, কক্সবাজার-বান্দরবানের অংশ এবং আরাকান নিয়ে একটা স্বাধীন রোহিঙ্গা মুসলিম রাষ্ট্র গঠন করতে হবে।’

বৃহস্পতিবার (৩০ মে) রাতে একাত্তর টিভির টক শো ‘একাত্তর জার্নাল’-এর ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি।

রোহিঙ্গাদের জঙ্গি কার্যক্রমে জড়ানোর পেছনে জামায়াতকে দায়ী করেছেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘রোহিঙ্গারা এদেশে এসেছে ১৯৭৯ সালে। আবারও নতুন যে ঢল নামলো ২০১৭ সালে, তার আগে ২০০৫ সালে আমাদের জরিপে ১২৫টা মৌলবাদী-জঙ্গি সংগঠনের তালিকা তৈরি করেছিলাম, তারমধ্যে ১৭টি ছিল রোহিঙ্গাদের। আরএসও-এর এক কর্মী সাক্ষাতকারে বলেছিল- যারা এখানে আসছে তারা ওখানে সবাই গণহত্যা-নির্যাতনের শিকার। অত্যন্ত গরিব মানুষ, এরা খুবই অসহায়। দারিদ্র্য এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে জামায়াতিরা তাদের বিভিন্নরকম জঙ্গি কার্যক্রমে রিক্রুট করেছে।’

সেই আরএসও-কর্মীকে প্রশিক্ষণের জন্য জামায়াতের পক্ষ থেকে লিবিয়া পাঠানো হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন,‘ ওই ছেলেই আমাকে বললো- সে (মিয়ানমার থেকে এদেশে) এসেছে, তারপর জামায়াতের সঙ্গে যোগাযোগ হলো। এরপর উচ্চতর প্রশিক্ষণের জন্য তাকে লিবিয়া পাঠানো হয়। তবে হাঁটুতে আঘাত পাওয়ার জন্য তাকে ফিরে আসতে হয়েছে।’

স্থানীয়রা রোহিঙ্গাদের কারণে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আয়াছুর রহমানি। অডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ‘মানবতাকে পুঁজি করে রোহিঙ্গারা সেখানে অবস্থান করে বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত হয়েছে। নিজেদের মধ্যে মানব পাচার ও মাদক কারবারে জড়িয়ে পড়ছে। তারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছে। বিভিন্ন জেলায় গিয়ে পাসপোর্ট বানিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেরাই খুন-খারাবিতে জড়িয়ে পড়ছে।’ ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকালয়ে রোহিঙ্গা ঢুকে পড়েছে এবং স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দেশের আলোচিত কিছু সংবাদ নিয়ে একাত্তর টিভির নিয়মিত আলোচনার আয়োজন ‘একাত্তর জার্নাল’। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন মিথিলা ফারজানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার বার্তা সম্পাদক মানস ঘোষ ও অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভীন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...