প্রকাশিত: ২০/০১/২০১৯ ১১:০৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
ইয়াবা বন্ধের লক্ষ্যে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের সময় কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মোস্তাক আহমদ প্রকাশ মুছু (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

রবিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ১০ হাজার পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়। এসময় বিজিবি ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে বিজিবি। নিহত মোস্তাক ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

এদিকে টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান বলেন, ‘শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে নামেন। এসময় ওই এলাকা থেকে মোস্তাককে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে বেশ কিছু ইয়াবা আছে।

এই খবরে রাতে আটক মোস্তাক আহমদকে নিয়ে জালিয়াপাড়া এলাকায় অভিযানে বের হয়। অভিযানের এক পর্যায়ে বিজিবি-পুলিশকে লক্ষ্য করে পাচারকারীরা গুলি করে আটক মোস্তাক আহমদকে কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি-পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পাচারকারীরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাককে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘বিজিবি ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত মোস্তাকের লাশ ময়নাতদন্তের অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বিষয়টি জানতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের মোবাইলে বার বার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer