প্রকাশিত: ২৪/০৪/২০২২ ৩:৩৬ এএম

কক্সবাজারের টেকনাফে দলীয় সভায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ অনুসারিদের হাতে তিন নেতা মারধরের শিকার হওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ। সাত কার্য-দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে ওই কমিটি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


পত্রে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। এছাড়াও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।
অভিযোগ উঠেছে, টেকনাফে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভায় জেলা কমিটির সাংগঠনিক কমিটির সদস্য সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তার অনুসারিদের হাতে মারধরের শিকার হয়েছেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ মনো, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক।
শুক্রবার (২২ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে টেকনাফ উপজেলা পরিষদের মিলনায়তনে এ ঘটনা ঘটে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...