প্রকাশিত: ১১/০৫/২০১৯ ১:০০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ভাসানচরে (যেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের কথা রয়েছে) ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

এছাড়া রোববার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে টিভি চ্যানেলগুলো সম্প্রচার শুরু করবে। এ ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

শনিবার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উপক্ষেপণের এক বছর পূর্ণ হচ্ছে। ২০১৮ সালের ১১ মে রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে মহাকাশ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান স্পেস এক্স।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী জানান, ১৯ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে স্যাটেলাইটটির বহুমুখী ব্যবহারের ওপর কয়েকটি প্রদর্শনী হবে।

‘এছাড়া অনলাইন ব্যাংকিং লেনদেনে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সব টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় আনা এবং এ স্যাটেলাইটের মাধ্যমে ভাসানচরে (যেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের কথা রয়েছে) ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে।’

স্যাটেলাইট থেকে ক্যাবল টিভি দেখার সেবা ‘ডাইরেক্ট টু হোম’ বা ডিটিএইচ সেবাও নিশ্চিত করা হবে বলে মোস্তাফা জব্বার জানান।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আসলে স্যাটেলাইট এক বছর হলেও আমরা বুঝে পেয়েছি নভেম্বরে।

এর আগে এটি ফ্রান্সের থ্যালাস এলিনিয়া স্পেসের নিয়ন্ত্রণে ছিল। তারা গাজীপুরে গ্রাউন্ড স্টেশনে আমাদের ঢুকতেই দেয়নি। আমরা পুরো নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর বেশ কিছু চুক্তি ইতিমধ্যে করা হয়েছে।

বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ব্যাংকের এটিএম বুথ আর অনলাইনে অর্থ লেনদেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আওতায় আনতে উদ্যোগ নেয়া হয়েছে।

১৯ মে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের একটি বুথ এ স্যাটেলাইটের ব্যান্ডউইডথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চালানোর উদ্যোগ নেয়া হয়েছে।

ইতিমধ্যে এর পরীক্ষামূলক কাজও শেষ হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব এটিএম বুথ কোনো ধরনের ব্রডব্যান্ড সংযোগ ছাড়াই এ স্যাটেলাইটের আওতায় আনা হবে। এছাড়া এতে সাইবার অপরাধও কমে যাবে বলে তথ্যপ্রযুক্তিমন্ত্রী জানান।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...