প্রকাশিত: ১৪/১১/২০১৭ ২:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৯ এএম

ডেস্ক রিপোর্ট::
রংপুরের ঠাকুপাড়ায় হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় টিটু রায়কে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাস্টাসে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ রয়েছে। তবে পরিবারের স্বজনদের দাবী, টিটু রায় প্রায় ৭ বছর যাবত এলাকায় থাকেন না। তিনি ফেসবুক চালানো তো দূরে থাক, কোনও পড়ালেখাই জানেন না।

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া হিন্দুদের বাড়িঘর পরিদর্শনে আজ গঙ্গাচড়ায় যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি জানান, টিটু রায়কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও খুঁজছে পুলিশ। হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের সাথে জড়িত থাকতে পারে বলেও জানান তিনি। এঘটনায় পুলিশের গাফিলতি থাকলে, তাও খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ৬ নভেম্বর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের টিটু রায় নামে এক যুবকের ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননা করে স্ট্যাটাস দিয়েছেন, এ অভিযোগে পাগলাপীর এলাকার কয়েক শো মুসল্লি আন্দোলন শুরু করে। পরদিনই এ ঘটনায় অভিযুক্ত টিটু রায়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে গঙ্গাচড়া থানায় মামলা করেন এক ব্যক্তি।

গত শুক্রবার জুম্মার নামাজের পর কয়েক’শ মুসল্লি শান্তিপুর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় অচেনা কয়েক হাজার মানুষ লাঠিসোটা নিয়ে মিছিল শুরু করে এবং চার জনের বাড়িতে ভাংচুর ও আগুন দেয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন মারা যায় আহত হয় পুলিশসহ ১৫ জন।

এ ঘটনার জেরে ৬টি মামলায় এখন পর্যন্ত ১৩০ জন গ্রেপ্তার হয়েছে।Independent Tv

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer