প্রকাশিত: ১৪/০২/২০১৯ ১১:৪১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের একাধিক ওয়েবসাইটে সেদেশের ম্যাপে সেন্টমার্টিনকে নিজেদের অন্তর্গত দেখানো হয়েছে। বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের বলে আবারও দাবি করেছে মিয়ানমার।

গত বছরও তারা এমন দাবি করেছিল। তবে বাংলাদেশের প্রতিবাদের মুখে তারা সেই দাবি থেকে সরে আসে। এ কারণে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল হক বলেন, মানচিত্রে সেন্টমার্টিনকে মিয়ানমারের অন্তর্গত দেখানো হয়েছে। আমরা রাষ্ট্রদূতকে ডেকেছি, তার কাছে এ সংক্রান্ত ব্যাখ্যা চাওয়া হবে। দেখি তিনি কী বলেন।

শহিদুল হক বলেন, গত বছর মিয়ানমারের জনসংখ্যাবিষয়ক বিভাগের ওয়েবসাইটে সেন্টমার্টিনকে তাদের মানচিত্রে দেখানো হয়। সে সময় রাষ্ট্রদূতকে ডেকে জোর প্রতিবাদ জানানো হলে তারা সেটি সরিয়ে ফেলে।

তারা তখন বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে দেশটির ম্যাপ করানো হয়। প্রতিষ্ঠানটি ম্যাপ তৈরিতে ভুল করে। বিষয়টিকে উসকানি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ওরা মাঝে মাঝে উসকানি দেয়। তবে আমরা দু’দেশের সম্পর্ক আরও উন্নত করতে চেষ্টা করছি।

গত বছরের ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার যদি এমন আপত্তিজনক কাজ চালিয়ে যেতে থাকে তবে বাংলাদেশ উপযুক্ত ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer