প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ৭:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৪ পিএম

প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা মালয়েশিয়ান তরুণী জুলিজা বিনতে কামিসের ৪ টি সন্তান রয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে বিডি২৪লাইভ অফিসে ৪ সন্তানের ছবিসহ বিস্তারিত তথ্য পাঠান জুলিজার ফেলে আসা স্বামী মো: আজগর আলী। বিডি২৪লাইভের পাঠকদের জন্য তা নিচে বিস্তারিত দেওয়া হলো।

জুলিজার আগের স্বামী মো: আজগর আলী জানান, জুলিজার সাথে আমার ৫০ হাজার টাকা দেন মোহরে বিয়ে হয়। সে আসার সময় প্রায় ২ লক্ষ টাকা (বাংলাদেশ) নিয়ে আসেন। গত ৪ দিন আগে আমি ব্যবসায়িক কারণে বাসার বাহিরে থাকলে জুলিজা বাংলাদেশে চলে আসে। জুলিজার সর্বশেষ সন্তানের বয়স ১ বছর। এদিকে জুলিজার বাবা-মা বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী বাংলাদেশে’ এই শিরোনামে বিডি২৪লাইভ একটি সংবাদ প্রকাশ করে। এরপর মালয়েশিয়া থেকে বিডি২৪লাইভ অফিসে ফোন করে জুলিজাকে নিজের স্ত্রী দাবি করে বিস্তারিত তথ্য পাঠান মো: আজগর আলী। প্রথম প্রকাশিত সংবাদে জুলিজার বয়স ২২ বছর উল্লেখ করা হয়েছে। তবে কাবিন নামায় দেখা গেছে তার বয়স (জন্ম ২১-৭-১৯৮৫) ৩২ বছর।

মো: আজগর আলীর বাড়ি রাজধানীর ঝিগাতলায়। ১৯৯৬ সালে জীবিকা নির্বাহের জন্য মালয়েশিয়ায় পারি জমান তিনি। সেখানে পরিচয় হয় জুলিজার সাথে। এরপর তারা ধর্মীয় রীতিমত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সেই সংসারে ৪ টি ফুটফুটে সন্তান আসে। সেই সন্তান এবং স্বামীকে ফেলেই বাংলাদেশে চলে আসেন লিজা।

জুলিজা শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে এসে নামেন। সেখান থেকে তার প্রেমিক মনিরুল ইসলামের সঙ্গে ছুটে যান টাঙ্গাইলের সখীপুরে। শুক্রবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেয় মনিরুলের পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, ছয় মাস আগে মালয়েশিয়ান যুবতী জুলিজা বিনতে কামিসের সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় মনিরুলের। মনিরুল সখীপুরের সরকারি মুজিব কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সেই প্রেমের টানেই মালয়েশিয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী জুলিজা বিনতে কাসিম মনিরুলকে বিয়ে করার প্রস্তাব দেন।

জুলিজা বলেন, এদেশের প্রকৃতি ও মানুষকে তার খুব ভালো লেগেছে। খাবার খেতে তার কিছুটা সমস্যা হলেও শ্বশুর বাড়ির লোকজনের আন্তরিকতায় সে মুগ্ধ। সে আরও জানায়, দেশে ফিরে গিয়ে বিয়ের বিষয়টি তার পরিবারকে জানাবেন এবং মনিরুলকে মালয়েশিয়া নিয়ে যাবেন।

মনিরুল জানায়, ‘আমি জুলিজাকে পেয়ে খুবই আনন্দিত। বিশ্বাস করতে পারেনি জুলিজা তার ভালোবাসার টানে বাংলাদেশে আসবে। মনিরুলের মা মনোয়ারা বেগম জানায়, বিদেশী মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি খুশি।’

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer