উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১১/২০২২ ১০:২২ পিএম

কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই প্রিজনভ্যানে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, গত শনিবার ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ পথে রামু তুলাবাগান সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে অন্য এক আসামি পালিয়ে যায়। তিনি রোহিঙ্গা নাগরিক ছিলেন।

এই ঘটনায় ওই প্রিজনভ্যানে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...