ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ১০:০৩ এএম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আয়োজিত জনপ্রিয় বিগ টিকিট র‌্যাফেল ড্রতে এবার ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির। মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের ওই বাংলাদেশি ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার সমপরিমাণ।

গালফ নিউজের খবরে বলা হয়, বিগ টিকিটের ২৪ জুনের ড্রতে ‘০৬১০০৮০’ নম্বরের টিকিট কিনেছিলেন বেলাল। ড্র শুরুর পরপরই উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ীকে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তারা তার সঙ্গে কথা বলতে পারেননি। বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বেলালের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে গত মাসে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি বিগ টিকিটের ২৭৫তম সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। পাশাপাশি, সাপ্তাহিক ই-ড্রতে এক লাখ ৫০ হাজার দিরহাম জেতেন আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী।

প্রবাসীদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই বিগ টিকিট র‌্যাফেল, যা ভাগ্য বদলের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer