উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৮/২০২৬ ১২:১০ এএম

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকা থেকে অপহৃত দুই সহোদর শিশুকে প্রায় এক মাস পর কক্সবাজার শহরের কলাতলী সৈকত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই শিশু হলো, উখিয়ার থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শহিদুল (১১) ও শফিকুল (১৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে থাইংখালী এলাকা থেকে শিশু দুজন অপহরণের শিকার হয়। ঘটনার পর থেকেই তাদের উদ্ধারে উখিয়া থানা পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশ সমন্বিতভাবে অভিযান, অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

দীর্ঘ প্রায় এক মাসের ধারাবাহিক প্রচেষ্টা ও গোয়েন্দা তৎপরতার পর মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকা থেকে দুই সহোদরকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণকারীরা কোনো ধরনের মুক্তিপণ না নিয়েই শিশু দুটিকে কলাতলী বিচ এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষে বাবা শাহ আলমের কাছে হস্তান্তর করে।

এদিকে, দুই শিশুকে নিরাপদে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে উখিয়া থানা ও কক্সবাজার জেলা পুলিশের অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশু দুজনকে অপহরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer