প্রকাশিত: ২৬/০৮/২০২০ ৭:৪০ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্ত নিয়োগ হচ্ছে না। বুধবার (২৬ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র সচিব আকরাম-আল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ বিষয় তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল মাঠ পর্যায়ে তথাকথিত প্যানেল হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কথা বলে নিরীহ প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে বিভিন্ন মাধ্যমে সরকারের নজরে এসেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয়েছে, ২০১৮ সালের ৩০ জুলাই সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বছরের ৩০ আগস্ট আবেদন শেষ হলেও গত বছরের জুনে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে ১৮ হাজার ১৪৭ জনকে নিয়োগ দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্যানেল করার বিষয়ে উল্লেখ ছিল না বলে প্যানেল বা অপেক্ষমান তালিকা করা হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ একটি রুটিন প্রক্রিয়া। ভবিষ্যতে পদ শূন্য হবে বিবেচনা করে প্যানেল করার কেনা সুযোগ নেই বলে জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, এই প্রেক্ষাপটে প্যানেল হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে বলে বিভ্রান্ত করে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো প্রকার অর্থ না পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে সরকারি বিধি বিধান অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছে। এতে কোনো ধরনের অর্থ লেনদেন করার সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer