প্রকাশিত: ০১/১০/২০২১ ২:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কয়েকটি গ্রুপ থেকে গুজব ছড়ানো হচ্ছে। আমরা এখনো প্রশ্ন ফাঁসের কোনো খবর পাইনি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শুক্রবার (১ অক্টোবর) ভর্তি পরীক্ষা শেষে এ কথা জানান উপাচার্য।

উপাচার্য বলেন, ‘ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে বা পাওয়া যাচ্ছে বলে যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এটি উদ্দেশ্যপ্রণোদিত কাজ। আমরা এদের শনাক্ত করতে ইতোমধ্যেই কাজ শুরু করেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘এখন পর্যন্ত জালিয়াতি বা অনিয়মের খবর পাইনি। কঠোর নিরাপত্তায় আমরা পরীক্ষা নিয়েছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer