প্রকাশিত: ০২/০৯/২০১৬ ৮:৩৫ পিএম

ফারুক আহমদ, উখিয়া::

বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন গত শুক্রবার বিকেলে মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আহ্বায়ক সাবেক মেম্বার সেলিনা আক্তারের Pic Ukhiya 02-09-2016 [Max Width 640 Max Height 480]সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী যুব মহিলা লীগের উখিয়া শাখার সভাপতি ও উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। অসহায় ও দরিদ্র মহিলাদের ভিজিএফ ও ভিজিডির কর্মসূচীর মাধ্যমে চাল বিতরণ, বিধবাভাতা, মাতৃত্ব ভাতা প্রদান করা হচ্ছে। আতœসামাজিক উন্নয়নে মহিলাদেরকে সহজ শর্তে ঋণ চালু করেছে। শুধু তাই নয় নারীর শিক্ষাবিস্তারে ছাত্রীদের উপবৃত্তি, চাকুরী ক্ষেত্রে মহিলাদের সমান সুযোগ সহ নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। তাই বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতির অগ্রযাত্রা ধরে রাখার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে মহিলাদেরকে আওয়ামীলীগের পতাকায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে উদ্বোধক ছিলেন, উখিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে উখিয়া মহিলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেম্বার রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার জাহিদা বেগম, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম সিকদার ও আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী।

যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার শাহীনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জালিয়াপালং ইউনিয়নের সভাপতি মেম্বার জুলেখা বেগম, সাধারণ সম্পাদক শামসুন নাহার, রতœাপালং ইউনিয়নের সভাপতি মেম্বার জন্নাতুল নাহার বিউটি, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আনজুমান আরা পাখিঁ, রাজাপালং ইউনিয়নের সভাপতি মেম্বার খোরশিদা বেগম, সাধারণ সম্পাদক সাবেকুন নাহার, ও পালংখালী ইউনিয়নের সভাপতি আনজুমান আরা, সাধারণ সম্পাদক মেম্বার নুর বানু, হলদিয়াপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ও ছাত্রলীগ নেতা আনোয়ারুল ইসলাম প্রমূখ। সম্মেলন শেষে সাবেক মেম্বার সেলিনা আক্তারকে সভাপতি ও শাহীনা আক্তারকে সাধারণ সম্পাদক করে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ মহিলা যুবলীগের কমিটি গঠিত হয়।

পাঠকের মতামত

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...

দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...