ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১২/২০২৪ ১০:৩৬ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মুফতি ওলামায়ে কেরামদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মফিজের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদ।
সমাবেশে নিজ মাতৃভূমি মায়ানমারের টেকসই ও নিরাপদে দ্রুত প্রতাবাসনের দাবী জানানো হয়। একই সাথে ইত্তেফাক, ইত্তেহাদে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।
এসময় বক্তারা বলেন, নিজ দেশ মায়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হবে।
সমাবেশে প্রথমে কোরআন তেলাওয়াত পরবর্তীতে বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন রোহিঙ্গা নেতা আবু আলম, আব্দুল রহিম, মৌলভি জুবায়ের, মৌলভি রহমত করিম, আনোয়ার সাদেক ও মাস্টার মুজিব। এছাড়াও বিভিন্ন রোহিঙ্গা গ্রুপ ভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উখিয়া ও টেকনাফের ৩২ টি রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ১০ হাজারের অধিক রোহিঙ্গা মুফতি,ইমাম,মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী/যুব সমাজ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোঃ সিরাজ আমিন।
সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে এবং শর্ত সাপেক্ষে রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশটি আয়োজন করেছে বলে জানান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer