প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৮:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ পিএম

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এবার সাধারণ শ্রমিকের দুঃখ-কষ্টের ভাগী হলেন। নিজ নির্বাচনী এলাকার মানুষের মণিকোঠায় স্থান পেতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছুটে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। করে যাচ্ছেন একের পর এক ব্যাতিক্রমী কাজ।

একদিকে উন্নয়ন কাজ আর অন্যদিকে মানুষের প্রতি তার পরম ভালবাসা এবং মমত্ববোধ যেন একে অপরকে সেতু বন্ধনে আবদ্ধ করছে। মন্ত্রী আর শ্রমিক যেন একই সুতোয় আবদ্ধ। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

শনিবার দুপুরে নিজেই শ্রমিকবেশে নিজ মাথায় কড়াই নিয়ে উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামের জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন।

প্রতিমন্ত্রী পলক ওই মসজিদে ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ টাকার অনুদান দিয়ে নির্মাণ কাজ পরিদর্শন ও শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান সৈকত, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ইউপি মেম্বার আবু হানিফ, ঠিকাদার আব্দুল জব্বার প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী ২০২১ সাল নাগাদ সিংড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ৯নং তাজপুর ইউনিয়নের ভাদুরীপাড়া, চর-তাজপুর, খরসতি গ্রামে প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৩৪ টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ দেশের প্রতিটি ঘর আলোকিত হবে। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer