প্রকাশিত: ৩১/১২/২০১৮ ৪:৩০ পিএম

নিউজ ডেস্ক::
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজনীতিকে জোয়ার ভাটার সাথে তুলনা করে বলেছেন, ‘রাজনীতিতে কখনো জোয়ার আসে আবার কখনো ভাটা।’

তিনি বলেন, ‘জোয়ার দেখে উল্লসিত হয়ে আপনারা প্রতিপক্ষের ওপর কোনো প্রকার বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখাবেন না।’

ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, ‘এ বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না। আমি প্রতিহিংসা বা বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করি না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে এলাকার জনগণের সাথে বিজয়ী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, সেই জোয়ারের সোনালী ফসল শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিপুল বিজয়। এ বিজয়ে উল্লসিত বা উচ্ছাসিত না হতে এবং নেতা-কর্মীদের কোন প্রকার বিজয় মিছিল বা আনন্দোৎসব না করার জন্যও তিনি আহবান জানান।
ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের বলেন, ‘আপনারা কারো সাথে খারাপ আচরণ করবেন না। বিদ্বেষ বা প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। অতীতের অনেক বেদনা থাকা সত্বেও আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না বলেই প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা দেখানো যাবে না।’

মন্ত্রী বলেন, কোন-কোন এলাকায় নির্বাচনের দিন কিছু কিছু সমস্যা হয়েছে। কিন্তু এ এলাকায় কোন রকম সংঘর্ষ বা সহিংসতা হয়নি। ‘আমরা কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধন করে, নতুনভাবে যাত্রা শুরু করব। নতুন বছরে উন্নয়নের ধারা অব্যাহত রেখে, তরুণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer