প্রকাশিত: ১৩/০৫/২০২২ ৬:৪০ পিএম

মহেশখালীস্থ সংগঠন Wellbeing-20 এর সাথে জমি বিক্রি করার জন্য বায়নানামা করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জগদীশ পার্থ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের লালদিঘি পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বছর মার্চ মাসে জমি বিক্রি করবে বলে ওয়েলবিং এর সাথে ১০ লক্ষ টাকার লেনদেন হয়। পরবর্তীতে জমি বুঝে নিতে গেলে প্রতারণা চক্রের জালিয়াতি ধরা পড়ে ও প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা হয়,যাহার মামলা নং সিআর ৮৩৪/২১। দীর্ঘদিন ধরে জগদীশ বড়ুয়া পার্থ আত্নগোপনে ছিল। মামলার বাদী মোঃ হোসাইন মাসুমের সাথে যোগাযোগ করা হলে বলেন, এই প্রতারণা চক্রের জন্য সংগঠনের সদস্যরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। গ্রেফতারকৃত জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি কথিত বাংলাদেশ মঙ্গল পার্টির সভাপতি। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer