প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৮:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪১ পিএম

উখিয়া নিউজ ডটকম অনলাইনে প্রকাশিত “উখিয়া শিক্ষা অফিস সহকারী বশিরকে অহেতুক হয়রানি শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ১৪ জন শিক্ষক-শিক্ষিকা । তারা জানান, আমরা আমাদের পাওনা টাকার জন্য বিভাগীয় কতৃপক্কের নিকট আবেদন করেছি। যা বর্তমানে তদন্ত শেষ হয়েছে। ইতিমধ্যে উপজেলার কিছু শিক্ষক নামের কলংক,স্বঘোষিত শিক্ষক নেতা পরিচয় দিয়ে উক্ত অফিস সহকারী নামধারী বশিরের সাথে আতাত করে দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষকদের হয়রানি, দালালিসহ অবৈধ ঘুষ বানিজ্য চালিয়ে আসছিল। আমাদের অভিযোগের প্রেক্ষিতে বশির চাকুরিচ্যুত বা বদলী হওয়ার ভয়ে তারা বশিরকে বাঁচাতে উঠেপড়ে লেগেছে। কারন বশির উখিয়া শিক্ষা অফিসে না থাকলে উক্ত দালাল চক্রের ঘুষ বানিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশংকা থেকে যায়। তাই তারা তদন্তাধীন একটি বিষয় নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এখানে বশিরকে হয়রানির প্রশ্নই আসেনা। বশিরের দুনীতি ও শিক্ষকদের হয়রানি সবার কাছে উন্মোচিত হয়ে গেছে। ইতিপূর্বে বশিরের অবৈধ বানিজ্য বন্ধ করতে গিয়ে বদলী হতে হয়েছে শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, জবরুত খান ও মোহাম্মদ শামীম ভুইয়াকে। তাছাড়া দীর্ঘ ৯ বছর ধরে নিজ উপজেলা উখিয়া শিক্ষা অফিসে চাকরী করার সুবাধে সে শিক্ষা অফিসকে জিম্মি করে রেখেছে।তার বিরুদ্ধে গিয়ে কেউ কোনদিন ঠিকতে পারেনি। তাই এবারো তার দুর্নীতির চিত্র সামনে চলে আসায় বশিরের অনুগত সুবিধাভোগী শিক্ষকের মাধ্যমে বাঁচার জন্য সে অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এহেন মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরুধ জানাচ্ছি।

প্রতিবাদকারী-
মাষ্টার শাহাজাহান
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি,উখিয়া।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...