ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৮/২০২৩ ২:৩৯ পিএম

কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই সহোদরসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে একই খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গা পাড়ার সাহেবখালী খালে পড়ে শিশুরা নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া তিন শিশু হলো—স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০), ছেলে আমির হোছাইন (৭) ও তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।

শিশুদের পরিবারের বরাত দিয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে বিহিন্দি জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তিনজন সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে একই খালে তাদের মরদেহ ভেসে উঠে।

তিনি আরও জানান, তিন শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, সকালে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer