প্রকাশিত: ১০/০৫/২০১৯ ২:৪১ পিএম

পুলিশের হাত থেকে বাঁচতে দুই বিল্ডিংয়ের ফাঁকে লুকাতে গিয়ে মরণ ফাঁদে আটকে গেল এক মাদক বিক্রেতা।ওই মাদক বিক্রেতার নাম কাজী খোকন প্রকাশ। তবে স্থানীয়রা তাকে সিস্টেম খোকন নামে জানে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই দিন রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সারকেল) মো. শেখ রাসেলের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায়।

এ সময় পৌরসভার পূর্ব উপলতা কাজী বাড়ির খোকন ওরফে সিষ্টেম খোকন (৫২) পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেকে লুকাতে ঠাকুর বাজারের দুই বিল্ডিংয়ের ভেতরে আশ্রয় নেন।

প্রথমে ঢুকতে পারলেও পরে আর বের হতে পারছিলেন না সিস্টেম খোকন। মাঝখানে মরণ ফাঁদে আটকে যান তিনি।

পুলিশ তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। আটকে যাওয়া খোকনকে বাঁচাতে ছুটে আসে স্থানীয় ফায়ার সার্ভিস।

এদিকে আটকেপড়া মাদক বিক্রেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দেয়ালে ড্রিল করে তাকে খাওয়ার পানি এবং চার্জার ফ্যানের মাধ্যমে বাতাস দেয়া হতে থাকে।

আড়াই ঘণ্টার চেষ্টায় শাহরাস্তি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল, অফিসার ইনচার্জ মো. শাহ আলমসহ পুলিশের অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।

উদ্ধারের পর রাত দেড়টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই এবং ওই বিল্ডিংয়ের সম্ভাব্য সকল কক্ষ তল্লাশি করি। একপর্যায়ে খোকনকে দুই বিল্ডিংয়ের ফাঁকে আটকে থাকতে দেখি এবং প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

সিস্টেম খোকনের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হবে বলে নিশ্চিত করেছেন এসপি মো. শেখ রাসেল।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer