প্রকাশিত: ১৩/০৬/২০১৭ ৪:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৪ পিএম

নিউজ ডেস্ক::
প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো এবং পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানের প্রতিনিধিরা জানিয়েছেন গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।

এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে ৪ জন ও রাঙ্গুনিয়ায় ৬ জন; রাঙ্গামাটির সদরসহ কাপ্তাইয়ে, লংগদু ও কাউখালীতে ৩২ জন এবং বান্দরবানের সদরে ৬ জন নিহত হয়েছেন।

রাঙামাটিতে নিহতদের মধ্যে উদ্ধার অভিযানে গিয়ে মারা যান দুই সেনা কর্মকর্তাসহ ৪ সেনা সদস্য।

তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer