প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ৭:২৭ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন পাহাড় ও ঝিরি থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ জুন) বৈদ্যছড়া হয়ে পার্শ্ববর্তী উখিয়ার পাতাবাড়ি এলাকায় নিয়ে পাচারের জন্য মজুদ রাখা এসব পাথর জব্দ করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের আগাসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে বশির সিন্ডিকেট। এই সিন্ডিকেট গত দুই বছর যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ ঘনফুট পাথর পাচার করেছে। সম্প্রতি সোনাইছড়ি থেকে উত্তোলন করা পাথর প্রশাসনের নজর এড়াতে পার্শ্ববর্তী পাতাবাড়ি এলাকায় নিয়ে মজুদ রাখা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পুলিশী সহায়তায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করেন।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন- সোনাইছড়ি থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর কৌশলে পাশের উপজেলায় নিয়ে মজুদ রাখার খবর পেয়ে উখিয়া উপজেলা নিবার্হী অফিসারকে খবর দিলে তিনি এসব পাথর জব্দ করেছেন। নাইক্ষ্যংছড়িতে পরিবেশ বিধ্বংসী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...