উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৬/২০২৩ ২:৪০ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের পাহাড়তলী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ইয়াছিন আরাফাত (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে পাহাড় কাটা শুরু করে। একপর্যায়ে পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে একজন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসে পড়লে বাকিরা পালিয়ে যায়। কিন্তু ইয়াছিন চাপা পড়েন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...