প্রকাশিত: ২০/১১/২০১৯ ১০:২৫ এএম

নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার সময় পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- অহিদা (২৫) ও সিরাজুল ইসলাম (৫৩)।


আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, আজ দুপুরে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অহিদা নামের এক রোহিঙ্গা শরণার্থী পাসপোর্ট করতে এলে প্রয়োজনীয় কাগজপত্র সন্দেহজনক ও রোহিঙ্গা সফটওয়ারে যাচাইকালে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হওয়ায় তাকে আটক করা হয়। এছাড়া অহিদাকে পাসপোর্ট করার কাজে সহযোগিতা করার জন্য বাকলিয়া চাক্তাই এলাকার স্থানীয় মরহুম হাজী আবুল হোসেনের পুত্র মো. সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাদেরকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...