প্রকাশিত: ১৩/১২/২০২১ ৭:২৯ এএম

চট্টগ্রামে মারজিয়া আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে পুলিশে দিয়েছেন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। মিথ্যা পরিচয়ে তিনি সেখানে পাসপোর্ট করতে গিয়েছিলেন।

রোববার ওই নারীকে ডবলমুরিং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একই থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক ঘোষ।

তিনি বলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে মিথ্যা ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিলেন মারজিয়া আক্তার। তার কথাবার্তায় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে ডবলমুরিং থানা পুলিশে সোপর্দ করেন।

আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে ওই নারী নিবন্ধিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি রোহিঙ্গা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেছিলেন মারজিয়া। এজন্য তিনি আবেদনের সঙ্গে জন্মসনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হয়। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...