ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৫/২০২৩ ৬:০৯ এএম

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় পুলিশের বিশেষ তল্লাশি চৌকিতে অটোরিকশার যাত্রী আবদুর রশিদকে সন্দেহজনকভাবে আটক হন। তাকে থানায় নিয়ে যায় পুলিশ। ২০ মে রাতে আবদুর রশিদ ছটফটানি শুরু করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এক্স-রে করে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। তখন আবদুর রশিদ পুলিশের কাছে স্বীকার করেন তার পেটে ইয়াবার কয়েকটি পোঁটলা রয়েছে।

পরে পায়ুপথ দিয়ে হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সোমবার (২২ মে) দুপুরে আবদুর রশিদকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

জানা যায়, কাপড় কিংবা বাজারের ব্যাগে নিয়ে ইয়াবা পাচার করলে তল্লাশিতে ধরা পড়ার ভয় থাকে। তাই অভিনব কায়দায় স্কচটেপে মোড়ানো পোঁটলা কলার ভেতর ঢুকিয়ে গিলে ফেলে গাড়িতে করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছিলেন রোহিঙ্গা আবদুর রশিদ (৪৫)। তবও শেষ রক্ষা হলো না।

আবদুর রশিদ কক্সবাজারের টেকনাফের মুছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, এক্স-রে প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালের চিকিৎসকেরা রোববার বিকেলে রোহিঙ্গা রশিদের পেটে থাকা ইয়াবার কয়েকটি পোঁটলা পায়ুপথ দিয়ে বের করেন। স্কচটেপে মোড়ানো পোঁটলায় পাওয়া যায় এক হাজার ৩৫০টি ইয়াবা। সোমবার সকালে একই পদ্ধতিতে বের করা হয় আরও ২০০টি ইয়াবা। সব মিলিয়ে রশিদের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার ৫৫০টি ইয়াবা।

পুলিশ জানায়, ইয়াবাগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন রোহিঙ্গা আবদুর রশিদ। প্রথমে ইয়াবাগুলো পাকা কলার ভেতরে লুকানো হয়। তারপর কলা গিলে ফেলেন রশিদ। একই পদ্ধতিতে আরও কয়েকবার আবদুর রশিদ ইয়াবা পাচার করে সফল হন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ৩ এপ্রিল টেকনাফের সাবরাং ইউনিয়নের রুহুল্যারডেপা এলাকায় পেটে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারী নামের এক যুবকের মৃত্যু হয়। পরদিন মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের সময় মাসুদ রানার পেটে স্কচটেপ ও কনডম মোড়ানো অবস্থায় আট পোঁটলা ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে তিনটি পোঁটলার ইয়াবা গলে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে তখন জানিয়েছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান।

মাসুদ রানার বাড়ি রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে।

গতবছরের ২৩ সেপ্টেম্বর ইয়াবার বিষক্রিয়ায় মারা যান টেকনাফ পৌরসভার বাজারপাড়ার শুকুর আলী। ময়নাতদন্তের সময় তার পেট থেকে উদ্ধার করা হয় দেড় হাজার ইয়াবা।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...