ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ৮:৫০ এএম

পাউরুটির ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় কক্সবাজারে দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়ার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুন থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোছা. রুজিনা বেগম (৩৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকার রানু বেগম (৫৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুনে সন্দেহজনক অবস্থায় ওই দুই নারীকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে করা হয় তল্লাশি। তল্লাশির সময় রুজিনা বেগমের হাতে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগের ভেতরে থাকা একটি পাউরুটি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পাউরুটির ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো পলিপ্যাকেট রাখা ছিল।

আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।

সোমেন মন্ডল বলেন, ইয়াবা পাচারে ব্যবহৃত পদ্ধতি এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer