প্রকাশিত: ১৭/০৩/২০২২ ৯:১৫ এএম

নির্ধারিত কিছু পণ্যের মোড়কীকরণে পাটের বস্তা (প্যাকেট) ব্যবহার বাধ্যতামূলক করা হলেও কিছু অসাধু ব্যবসায়িরা পলিথিন ব্যাগ (প্লাস্টিকের) বস্তা ব্যবহার করায় কক্সবাজারের টেকনাফে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে গুনতে হয়েছে জরিমানা।

প্রতিষ্ঠানগুলো হলো, টেকনাফ পৌরসভার থানার সামনে মের্সাস মোহাম্মদ জুবাইর স্টোরের মালিক জামাল আহমদের চাউলের দোকানকে ২হাজার টাকা,মের্সাস আমির আহমদ স্টোরের মালিক নুর আহমদের চাউলের দোকানকে ৫হাজার টাকা, মের্সাস এনায়েতুর রহমান ষ্টোরের মালিক নুরুল আফসার ওষুধের দোকানকে ২০হাজার টাকা ও মের্সাস আব্দুল করিম স্টোরের মালিক আব্দুল বারীর চাউলের দোকানকে ৩হাজার টাকাসহ সবমোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হযেছে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত টেকনাফ পৌরসভার থানার সামনে এ অভিযান চালানো হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী। পাট অধিদপ্তরের পরিদর্শক পার্থ সারথি মুৎসুদ্দি ও থানা-পুলিশের একদল পুলিশ সদস্য।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী বলেন, চাল, ডাল, ছোলাসহ নির্ধারিত কিছু পণ্যের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও স্থাণীয় ব্যবসায়িরা পলিথিন ব্যাগ ব্যবহার করায় চারটি ব্যবসায়ি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০এর দুটি আইনে টেকনাফ থানার সামনে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আরও কয়েকজন ব্যবসায়িকে সতর্ক করা হয়েছে। এ অভিয়ান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer