উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২৪ ৯:৫৩ এএম

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপে টেকনাফে বন্ধ হলো পাহাড় কাটা। সোমবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ পাহাড় কাটা বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সমকালকে বলেন, পরিবেশ উপদেষ্টার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে। এ সময় পাহাড় কাটায় জড়িত অভিযোগে হেলাল উদ্দিন নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় দুই দিন ধরে দিন-রাত প্রকাশ্যে পাহাড় কাটছে স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র। স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ১০-১২টি ট্রাকে করে মাটিগুলো সরবরাহ করা হয়। চক্রটি পাহাড়ের এই মাটি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করে আসছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সারোয়ার আলম সমকালকে বলেন, শামলাপুর এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে বনবিভাগের একটা দল ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে রাখে। পরে পাহাড় কর্তনকারীরা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার একটা অনুমতি পত্র দেখান। বিষয়টি জানার পর বনকর্মীরা কটনাস্থল থেকেই চলে আসেন।

জানা যায়, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরীর লিখিত অনুমতি নিয়ে এ পাহাড় কাটা হচ্ছে দুইদিন ধরে। গত রোববার হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে এ মাটি কাটার অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় হেলাল উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ইউএনও আদনান চৌধুরী বলেন, সরকারি একটি বিশেষ প্রতিষ্ঠানের রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি হওয়ায় এ অনুমতি দেওয়া হয়েছিল

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...