উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০২/২০২৫ ৬:৪৬ এএম

পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা ও যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আর ব্যালট বিপ্লবে ভূমিকা রাখতেই ছাত্র-জনতার নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানালেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। শনিবার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে আলোচনায় এসব কথা জানান তারা।

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন জুলাই আন্দোলনের ছাত্রনেতারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আলোচনা সভা।

এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা। ছাত্র-জনতার রাজনৈতিক দলে যোগ দেয়ার প্রতিশ্রুতি জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘সব ধরনের ফ্যাসিবাদী তৎপরতা রুখে দেবে নতুন দল।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন দলের বৈশিষ্ট্য।’

তাই সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে নতুন দলের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বানও জানান তিনি।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...