প্রকাশিত: ২৩/০৩/২০২২ ৯:২৪ পিএম


মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনাপ্রবণ রাস্তার ওপর মিলাদ মাহফিলের আয়োজন করে দুর্ঘটনা রোধে দোয়া প্রার্থনা করেছেন এলাকাবাসী।

বুধবার (২৩ মার্চ) বিকেলে শ্রীনগর-দোহার সড়কের কামারগাও পাকা ব্রিজ এলাকায় এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, শ্রীনগর-দোহার সড়কের এই অংশে কয়েকদিন পরপরই দুর্ঘটনা ঘটে। গত সোমবারও এখানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এক সাবেক সেনাসদস্য নিহত হন।

এর পরদিন ভোরে এই স্থানে একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আটকে যায়। একই দিন দুপুরে সিমেন্টবোঝাই অপর একটি ট্রাক উল্টে যায়।

দু’টি ঘটনায়ই গাড়ির চালক ও সহকারী আহত হন। এছাড়া সিমেন্টের গাড়ির কারণে রাস্তাটিতে গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে।

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য শিপন ও রতন শাহা এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। মিলাদে উপস্থিত ব্যক্তিরা সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে দোয়া প্রার্থনা করেন।

এসময় তারা বলেন, এই স্থানটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে ওই রাস্তায় একটি ডিভাইডার নির্মাণের দাবি জানান তারা

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...