প্রকাশিত: ২৬/০৬/২০২২ ৩:২৯ পিএম

স্বপ্নের পদ্মা সেতু দেখতে এসেছিলেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ুব খান। ইচ্ছে ছিল যাবেন সেতুর ওপাশে।

তবে বিধিবাম, মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে গুনতে হয়েছে জরিমানা। এসময় তিনি ১০০ টাকা জরিমানা দেন।
এর ফলে তিনিই পদ্মা সেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার।
রোববার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টার দিকে তাকে জরিমানা করে।

আয়ূব খান জানান, ঘুরতে এসেছিলাম স্বপ্নের পদ্মা সেতু। এরপর ইচ্ছে হলো সেতু পার হয়ে ওই পাশে যাই। কিন্তু যখন টোলপ্লাজা পার হতে যাই তখনই সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলমেট না থাকায় জরিমানা করেন। হেলমেট ছাড়া যে সেতু পার হওয়া যাবে না এই বিষয়টি আমার জানা ছিল না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, মোটরসাইকেল যাত্রায় হেলমেট বাধ্যতামূলক। সেটি সেতু পার হওয়ার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে শনিবার (২৫ জুন) দুপুর ১১টা ৫৮ মিনিটে মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আনুষ্ঠানিকভাবে রোববার থেকে পদ্মা সেতুতে যান-চলাচল শুরু হয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer