প্রকাশিত: ০৬/০৮/২০১৯ ৯:১৪ এএম , আপডেট: ০৬/০৮/২০১৯ ১০:০৪ এএম

পদ্মা সেতু নির্মাণ ঘিরে গুজব রটনার অভিযোগে আশিকুর রহমান রাসেল (২৬) নামে এক এনজিওকর্মীকে আটক করেছে র‌্যাব।

রোববার (৫ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের বাদিয়াখালী বাজারের ‘বুলবুল মিয়ার খাবার হোটেল’ থেকে তাকে আটক করা হয়।


গাইবান্ধা সদরের মধ্য ফলিয়া গ্রামের আ. রশিদের ছেলে রাসেল স্থানীয় এনজিও গণ উন্নয়ন কেন্দ্রে (গাক) উন্নয়ন সহযোগী হিসেবে কর্মরত।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুন্না বিশ্বাস বাংলানিউজকে জানান, রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে মর্মে গুজব ছড়িয়ে আসছিল। পরে রোববার বিকেলে ওই হোটেল থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...