প্রকাশিত: ০৫/০৮/২০১৯ ৯:১৮ এএম

মুসলিম উম্মাহর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। পবিত্র মক্কা এখন লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত। মনের সেই নেক নিয়াত ও আশা পূর্ণ করার উদ্দেশে বাংলাদেশ থেকে আজ শেষ হচ্ছে ফ্লাইট। রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজযাত্রীদের কোলাহল নেই। হজ ফ্লাইট সমাপ্তির আগের দিন গতকাল রবিবার হজক্যাম্প ছিল অনেকটাই ফাঁকা।

রবিবার (৪ আগস্ট) বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২১ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট। ফিরতি শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

জানা যায়, সব প্রস্তুতি সম্পন্ন করেও দালালের খপ্পরে পড়ে হজে যাওয়া হলো না ৩৭ জনের। হজে পাঠানোর কথা বলে কথিত মোয়াল্লেমসহ একটি চক্র কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। এ অবস্থায় হজে যেতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা উদ্ধারসহ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ফকিরপাড়া এলাকার মোয়াল্লেম ওয়াছেদ আলী ও কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিংকার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে ২ লাখ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন।

কিন্তু শেষদিকে এসে টালবাহানা করেন ওয়াছেদ। একপর্যায়ে গা-ঢাকা দেয় ওয়াছেদসহ প্রতারক চক্রের সবাই। কিন্তু মোয়াল্লেম ওয়াছেদ আলী ও আব্দুল জলিলের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, প্রাক-নিবন্ধন হলেও মূল নিবন্ধন না হওয়ায় তাদের এবার হজে যাওয়ার সুযোগ নেই।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer