প্রকাশিত: ১৮/১০/২০১৯ ৩:৩১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিজিবির তথ্যমতে পতাকা বৈঠকের অপেক্ষা না করে তারা (বিএসএফ)আটক জেলেকে ছেড়ে দেওয়ার জন্য জোরাজুরি করছিল। আর তখনই এই গোলাগুলির ঘটনা। এতে একজন বিএসএফ সদস্য মারা যান। বিজিবি মহাপরিচালক ও বিএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। আলাপের মাধ্যমে এর একটা সুরাহা হবে।’

রাজশাহীর চারঘাট সীমান্তে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বিজিবি-বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিজিবি ও বিএসএফের মধ্যে চমৎকার একটা সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই দুর্ঘটনাটা আমরা সবাই মর্মাহত হয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাছ ধরার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। বিজিবি ও মৎস্য অধিদফতর যৌথ টহল দিচ্ছিল, সেই সময় তারা দেখে একটা নৌকায় করে কিছু সংখ্যক জেলে মাছ ধরছি। তাদের চ্যালেঞ্জ করলে জানা যায়, তারা ভারতীয় জেলে। তাদেরকে যখন আটক করা হয় তখন তাদের কয়েকজন বিএসএফকে খবর দিলে বিএসএফ সেখানে চলে আসে। সেখানেই ভুল বোঝাবুঝি হয়।’

এর আগে দু’জন র‍্যাব সদস্যকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে চোখ বাঁধা অবস্থায় ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে র‍্যাব টহল দিতে গিয়ে ভুলে ভারতীয় সীমানায় ঢুকে গিয়েছিল। সেজন্যই এই ঘটনাটি ঘটেছে। বিএসএফ তাদের দু’জনকে চোখ বাঁধা এবং আহত অবস্থায় আমাদের কাছে হস্তান্তর করেছে। সেটাও একটা মিটিং এর মাধ্যমে সুরহা হবে।’

আবরার হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বারবার বলেছি আমরা খুব শিগগিরই একটা নির্ভুল চার্জশিট দেবো। যাতে করে বিচার বিভাগের কাছে কোনও প্রশ্ন না থাকে। একটা নির্ভুল চার্জশিট দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer