প্রকাশিত: ০৩/০৯/২০২১ ৯:৪৭ এএম


বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌরভবন সংলগ্ন হানিফ পরিবহণের কাউন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে দুই পরিবারের ৬ শিশু, ২ জন নারী এবং ৩ জন পুরুষ।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া সমকালকে জানান, দুইটি পরিবারের ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার জন্য পরিবহন কাউন্টারে যান। তারা পঞ্চগড়ে এসে ঘুরাফিরা করেছিলেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা আপাতত থানাতেই রয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।।

আটককৃতরা হলেন- কক্সবাজার পেশকারপাড়া বাজার এলাকার মো কবির হোসেন (২১), তার স্ত্রী জোবাইদা বেগম (২০), তাদের একমাত্র সন্তান সুমাইয়া (১), কক্সবাজার কুতুপালং ক্যাম্পের মো ফয়জুল ইসলাম (৩৯), তার চাচাতো ভাই আবু তাহের (২০), স্ত্রী রেনু আরা বেগম (৩০), তাদের ৫ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬), নজরুল ইসলাম (৪)।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer