ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ৯:৫৪ এএম

বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার নিয়ে নানা সবক দিলেও রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে গৎবাঁধা বক্তব্য দিলেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। সফরের শেষদিন এক সংবাদ সম্মেলনে মিশেল ব্যাশেলে নিজেদের কোনো উদ্যোগের কথা না জানিয়েই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসারও সবক দেন।

কয়েক দিন ধরে মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলে। লিখিত বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নে বারবার উঠে এসেছে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সত্যতার প্রশ্ন।

বাংলাদেশ নিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গস্যানসহ দেশি-বিদেশি বিভিন্ন মহলের সব অভিযোগ সত্য কি না, তা যাচাইয়ের প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে মিশেল মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগই খতিয়ে দেখার পরামর্শ দেন। বলেন, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি অভিযোগে আন্তর্জাতিক মানের তদন্ত প্রয়োজন।

মিশেল ব্যাশেলে বলেন, গুমের অভিযোগগুলোতে তদন্তে অগ্রগতির অভাব এবং ন্যায়বিচার পেতে কিছু বাধা থাকায় এ বিষয়ে হতাশা তৈরি হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সুরাহা এবং বিচারিক সুরক্ষার বিষয়েও উদ্বেগ আছে। তাই এই প্রেক্ষাপটে সরকারকে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে একটি বিশেষায়িত সংস্থা গঠনের প্রস্তাব করেছেন তিনি। প্রস্তাবিত ওই সংস্থায় ভুক্তভোগী, তাদের পরিবার এবং নাগরিক সমাজের সঙ্গে সরকার নিবিড়ভাবে কাজ করবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সংস্থাটি কীভাবে গঠিত হবে, সে বিষয়ে পরামর্শ দেয়ার জন্য জাতিসংঘের দফতর তৈরি আছে বলেও তিনি জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কথা বলেন তিনি। দেশের সব রাজনৈতিক দলকে একত্রে বসে জাতীয় সংলাপের পরামর্শ তার। এতে দুর্নীতির ঝুঁকি কমবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিবন্ধকতাও কমাবে। জাতীয় মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগসহ প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জরুরি বলেও মনে করেন তিনি। যদিও মিশেল ব্যাশেলে জানান, মানবাধিকার লঙ্ঘনের যেকোনো অভিযোগের তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিশেল ব্যাশেলে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer