ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০১/২০২৬ ১০:১৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে কক্সবাজার ও সিলেট সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার তিনি এই দুই এলাকায় কর্মরত সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সফরকালে সেনাপ্রধান কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র এবং সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেন। এসব সভায় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাসদস্যদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নাগরিকবান্ধব আচরণ ও ধৈর্য বজায় রেখে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন সামরিক সচিব, বিভিন্ন ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ ও অন্যান্য বাহিনীর কর্মকর্তারা সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন

পাঠকের মতামত

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...