প্রকাশিত: ০২/০১/২০১৯ ৭:৪১ এএম

খুলনা: নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশের অভিযোগে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে খুলনা জেলা কারাগারে পাঠিয়েছে।

ওইদিন দুপুর ২টার দিকে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বটিয়াঘাটা থানায় সোপর্দ করা হয়। এরপর বিকেলে হাতকড়া পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে সোমবার রাতে সাংবাদিক হেদায়েত হোসেন ও মানবজমিনের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামের বিরুদ্ধে বটিয়াঘাটায় মামলা দায়ের করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।

এই দুজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/৩১/৩৩ ও ৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের নির্বাচনের ফলাফল শীটে মোট ভোটারের অতিরিক্ত ভোট পড়েছে বলে ঢাকা ট্রিবিউন ও মানবজমিনে সংবাদ প্রকাশ করা হয়। তবে বাস্তবে এ ধরনের কোনো কিছুই ঘটেনি। কিন্তু উল্লিখিত সাংবাদিকরা পারস্পরিক যোগসাজসে ৩০ ডিসেম্বর রাতে বটিয়াঘাটা উপজেলায় এ তথ্য প্রচার করেছেন।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...