ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০২/২০২৪ ৯:৪৪ এএম

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ১০ দফা নির্দেশনা অমান্য করলে ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলসহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিবৃতিতে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখন থেকে সরকারের নির্দিষ্ট শর্ত মেনে বেসরকারি মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চালাতে হবে। এর কারণ, আমরা লক্ষ্য করছি কিছু অসাধু মানুষ সরকারের কোনোরকম নিয়মের তোয়াক্কা না করে শুধু ব্যবসায়িক স্বার্থের জন্য যত্রতত্র নামমাত্র হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার খুলে মানুষের জীবন নিয়ে ব্যবসা করে যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে এগুলো আর চলতে পারবে না।’

এখনো এক হাজার ২০০টির বেশি প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রের নিবন্ধন নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এদের কাছে ভালো চিকিৎসক নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। তাহলে এরা হাসপাতাল চালাচ্ছে কী দিয়ে? এরা রোগী পাচ্ছে কীভাবে? এগুলো আমাদেরকে ভাবতে হবে।’

খতনা করাতে গিয়ে মৃত্যু: বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে মানতে হবে ১০ শর্তখতনা করাতে গিয়ে মৃত্যু: বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে মানতে হবে ১০ শর্ত
বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘স্পষ্ট করে বলে দিতে চাই, এমন অনিবন্ধিত সব স্বাস্থ্যকেন্দ্র দ্রুত বন্ধ করা হবে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দশটি বিশেষ নির্দেশনাসহ একটি অফিস আদেশ করে দিয়েছি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...