প্রকাশিত: ১৩/০৪/২০১৯ ১০:৩২ পিএম

নিউজ ডেস্ক::
পহেলা বৈশাখ উপলক্ষে দুর্বৃত্তদের নাশকতার অপচেষ্টা ঠেকাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র নগরী কক্সবাজারে টহল জোরদার করেছে র‌্যাব। শহরের প্রতিটি মোড়ে মোড়ে র‌্যাবের তল্লাশি চলছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরের পর থেকে কক্সবাজার র‌্যাব ১৫ এর চারটি পেট্রোল টিম এক যোগে কাজ করছে। এ চারটি পেট্রোলে ৪০ জনের বেশি র‌্যাব সদস্য রয়েছে।

শহরের কলাতলী, সুগন্ধ্যা, লাবণী, লিংরোড, বড় বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর এডজুটেন্ট (সহকারী পুলিশ সুপার) শাহ আলম এ চারটি পেট্রোল টিমের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বার্তা ২৪.কমকে বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছে। তাদের নিরাপত্তা ও নাশকতা ঠেকাতে র‌্যাব নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি র‌্যাব তল্লাশি চৌকি বসিয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। সুত্র: বার্তা২৪

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...