প্রকাশিত: ১১/০৬/২০১৭ ৯:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪২ পিএম
Single Page Top

নিউজ ডেস্ক::
নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আগামীতে নির্বাচিত হন তাহলে শেখ হাসিনাকেও মানতে আপত্তি নাই—বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, জনগণ যাদের চাইবে তাদের নিয়েই কাজ করতে হবে। আওয়ামী লীগের মহিলা এমপিরা বলেছেন, ‘আমরা নির্বাচন চাই না, আমরা হাসিনাকে ক্ষমতায় চাই’। কত আবদার দেখেন। কী রকম অবস্থায় তারা দেশকে নিয়ে যেতে চায়!
শনিবার রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক নেতাদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি-জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘হাসিনা মার্কা নির্বাচন আর এদেশে চলবে না। এদেশের কোনও মানুষ হাসিনার অধীনে নির্বাচন চায় না, হাসিনা মার্কা নির্বাচন চায় না, চলবে না।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্র, যুবক, শ্রমিক, মেহনতী মানুষ, মা-বোনসহ সব সেক্টরের মানুষকে এজন্য এগিয়ে আসতে হবে। এই দেশটাকে, জালিমদের হাত থেকে, লুটেরাদের হাত থেকে রক্ষার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রোজার ঈদ শেষ হয়ে গেলেই জনগণকে আরও ঐক্যবদ্ধ হয়ে এ জুলুম, অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এদের (সরকার) অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’
খালেদা জিয়া বলেন, ‘প্রতিনিয়ত দেশের অবস্থা আরও খারাপ হচ্ছে। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কমছে না। আজকে গরীব মানুষ দু-’বেলা পেট ভরে খেতেও পায় না। এর মধ্যেই গ্যাসের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ আজকে সত্যিকারে শান্তিতে বাঁচার মতো অবস্থায় নেই। সে জন্য দেশের মানুষ চায় শান্তি। মানুষ চায় দেশে উন্নতি এবং অগ্রগতি। কিন্তু এখানে দেশের কোনও উন্নতি নেই। আছে শুধু একটা দলের উন্নতি। তাদের কোনও কিছুতে সমস্যা নেই। তারা মহা আনন্দে আছে এবং তারা এভাবেই থাকতে চায়।
‘এখনও খুন, গুম, নারী নির্যাতন চলছেই। এই সরকার কিছুই করতে পারেনি। তাই আজকে স্বাভাবিকভাবেই মানুষ অস্থির হয়ে উঠেছে। রোজার পরে হয়তো মানুষ নিজেরাই ঐক্যবদ্ধ হবে’- বলে জানান তিনি।
সরকারের বাজেটের সমালোচনা করে বিএনপি নেত্রী বলেন, সরকার যে বাজেট দিয়েছে সেটি গরিব মারার বাজেট। এই বাজেটে আরও নতুন নতুন শুল্ক কর বসানো হয়েছে, ভ্যাটের পরিধি বাড়ানো হয়েছে। ব্যাংকে ১ লাখ টাকা রাখলেই ৮০০ টাকা কেটে নেবে। কিন্ত যারা এসব করছে তাদের টাকা তো আর এদেশে নেই। তাদের টাকা সব দেশের বাইরে। তাদের টাকা তো আর কাটা যাবে না। যাবে সাধারণ মানুষের টাকা।
বিএনপি প্রধান বলেন, ‘প্রতিটি মানুষের উচিত যারা যেখানে আছে, আলোচনা করা, সেখানে বসে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যে এই অবস্থায় কি দেশ চলবে? আমরা এই অবস্থাতেই শুধু হা-হুতাশ করবো? আমরা কি না খেয়ে মরবো?’
ইফতারে বিএনপি ও জোটের নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer