ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০১/২০২৪ ৯:০৮ এএম

দেশের নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ২০১০ এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার চেষ্টা করা হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে সেই প্রয়াস থাকবে আমাদের।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা।

নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।

শিক্ষার প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী যে কোনো অসঙ্গতি বা অভিযোগের বিষয় সরাসরি উচ্চপর্যায়ের নজরে না এনে সংশ্লিষ্ট দফতর প্রধানদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন।

নওফেল বলেন, সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হয় না। শিক্ষার তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়ে সভাপতিত্ব করেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইরাবের যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দফতর সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...