ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৩ ৭:১৫ এএম

ঘূর্নিঝড় মোখায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জনগণের জানমাল রক্ষায় নিজের মালিকানাধীন সানরাইজ রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই ঘোষনা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে আবদুর রহমান বদি বলেন, ইতোমধ্যে আবহাওয়া বার্তায় বলা হয়েছে সম্ভাব্য ঘূর্নিঝড় মোখা আগামী দুয়েক দিনের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আর এই আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। সেজন্য দ্বীপবাসীর কথা চিন্তা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আশ্রয় কেন্দ্রের পাশাপাশি অন্যান্য সহযোগিতাও দেয়া হবে বলে তিনি জানান।
বদি আরো বলেন, উখিয়া-টেকনাফবাসীকে ঘূর্নিঝড়ের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগের পরেও পাশে থাকবেন বলে জানান সাবেক এই এমপি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...