প্রকাশিত: ২৬/০৬/২০১৯ ৭:৪০ এএম

: নিজের মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে রেখে যায় দুই পাষণ্ড। ১৫ দিন ধরে রাস্তায় আশ্রয়হীন অবস্থায় খেয়ে-না খেয়ে পড়ে ছিলেন বৃদ্ধা খোদেজা (৭৫)। অবশেষে ঐ বৃদ্ধা মাকে উদ্ধার করলেন স্থানীয় ওসি। নারায়নগঞ্জের আড়াইহাজারে থানার বিশ্বনন্দী ইউপির চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃদ্ধা মা খোদেজা মৃত মিল্লাত আলীর স্ত্রী। ১৫ দিন আগে নিজের ওরসজাত দুই সন্তান হাছেন আলী ও জামান তাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যায়।

খবর পেয়ে আড়্হাাজার থানার ওসি নজরুল ইসলাম মঙ্গলবার (২৫ জুন) তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় দুই ছেলেকে পুলিশ আটক করে। পরে ওসির উদ্যোগে দুই সন্তানের কাছ থেকে বৃদ্ধার নামে ২ শতাংশ জমি লিখিয়ে নেন। এতে তার মাথা গুঁজার একটি ঠাঁই হয়েছে।

বৃদ্ধা খোদেজা জানান, ১৯৭১ সালে তার স্বামী বিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈত্রিক সূত্রে সন্তানেরা জমির মালিক হন। এক পর্যায়ে বৃদ্ধাও তার বাবার বাড়ির জমিসহ নিজের স্বামীর কাছ থেকে প্রাপ্য ২০ শতাংশ জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দিয়েছিলেন।

এখন ভাত কাপড়তো দূরের কথা। সন্তানদের কাছে মাথা গুঁজার ঠাঁই ছিল না তার। এমনকি ছেলেদের বউরাও তাকে বিভিন্ন সময় মারধরও করতো।

১৫ দিন আগে ছেলেরা তাকে রাতের আধারে রাস্তায় ফেলে যায়। তার থাকার ঘরেও তারা তালা ঝুলিয়ে দেয়। চৈতনকান্দা এলাকায় একটি রাস্তায় সে পড়ে ছিল। ওসি নজরুল ইসলাম খবর পেয়ে নিজের উদ্যোগে তাকে উদ্ধার করেন।

এ সময় বৃদ্ধা বলেন, ‘আমি ওসি সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তিনি যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন। তার কারণে আমি থাকার একটু জায়গা পাইলাম।’

এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমি একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি বৃদ্ধার থাকার একটু ব্যবস্থা করে দিতে পেরেছি।’ ওসি’র এমন মহতি উদ্যোগে স্থানীয়রাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...