প্রকাশিত: ১৪/০৬/২০২০ ১২:২৯ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নেন সদ্য করোনা থেকে মুক্তি লাভ করা গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার (১৪ জুন) সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১৫ মিনিট পর্যন্ত তিনি বনানী কবরস্থানে থাকেন। এ সময় মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত ও দোয়া করেন জাফরুল্লাহ চৌধুরী। এ সময়ে বনানী কবরস্থানে তার সঙ্গে ছিলেন ‌অধ্যাপক ডা. মুহিব উল্লাহ খোন্দকার, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

এর আগে শনিবার দিনগত ১২টা ২০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনামুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে লেখা হয়েছে, আল্লাহর রহম‌তে‌ ডা. জাফরুল্লাহ চৌধুরী ক‌রোনা এন্টিজেন নে‌গে‌টিভ এবং এন্টিব‌ডি ফর কো‌ভিড ১৯ পজিটিভ । আমরা উনার “GR COVID-19 Rapid Dot Blot IgG” পরীক্ষাও ক‌রে‌ছি। উনি সেখা‌নেও প‌জি‌টিভ অর্থাৎ উনার সি‌রোকনভার্সান হ‌য়ে‌ছে। উনার সকল পরীক্ষা উনার নি‌জের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বা‌য়ো‌টেক উদ্ভা‌বিত Rapid Testing Kit দি‌য়ে করা হ‌য়ে‌ছে। উনি বর্তমা‌নে কোভিড নে‌গে‌টিভ নিউ‌মো‌নিয়া‌তে ভুগ‌ছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ রাখতে পেরেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কা‌ছে কৃতজ্ঞতা জা‌নি‌য়ে‌ছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer