প্রকাশিত: ২৪/০৮/২০২১ ৩:৫৯ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী থানার করলডেঙ্গা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।তারা কাজ করার উদ্দেশ্যে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে বোয়ালখালীতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে তাদের আটক করা হয়েছে । বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ৭৪ জন পুরুষ রোহিঙ্গা চট্টগ্রামের বোয়ালখালীতে চলে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করলডেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রোহিঙ্গারা করলডেঙ্গা এলাকায় লেবু বাগানে কাজ করার জন্য বোয়ালখালীতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

রোহিঙ্গাদের বোয়ালখালীতে কারা নিয়ে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করা হবে। এর আগে গত ২৭ জুন বোয়ালখালীর জৈষ্ঠাপুরা ও করলডেঙ্গাে এলাকা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল করিম বলেন, ৭৪ রোহিঙ্গা বোয়ালখালীতে অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তাদেরকে আটক করা হয়েছে। তারা কিভাবে এখানে এসেছেন তারা এনেছেন আমরা সেই বিষয়টি তদন্ত করে দেখব। যারা তাদেরকে এনেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer