প্রকাশিত: ০৩/০৮/২০১৯ ৭:৪০ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে ভাসমান অবস্থায় মো. আব্দুল্লাহ (১৯) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ উপজেলার হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকের ৬০ নম্বর বাসার অলি চাঁনের ছেলে।

শুক্রবার (২ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন এলাকার থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, বুধবার রাতে নাফ নদে মাছ শিকার করতে যান আব্দুল্লাহ। পরদিন দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।

শুক্রবার বিকেলে স্থলবন্দরে কয়েকজন শ্রমিক ভাসমান একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিদর্শক ওসি (তদন্ত) এ বি এম এস দোহা বলেন, ‘উদ্ধারকৃত মরেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...