উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ৪:১০ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদী জলসীমার তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ৪০ জনের বেশি সদস্য। যাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নাফনদী জলসীমার তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী

শনিবার (৪ মে) ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে এসব সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির বলেন, মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে টেকনাফের নাফ নদী দিয়ে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা। সংখ্যাটা ৫০ জনের নিচে হবে।

আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফজাতে নিয়েছে। তারপর বাস যোগে তাদের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়।

সবশেষ গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে গত ১৫ ফেব্রুয়ারি স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...