ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ৩:৩৫ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে গিয়ে আমান উল্লাহ (২১) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় হোয়াইক্যং ইউনিয়নের খারাইংগ্যাঘোনা নামক নাফ নদীর পয়েন্টে এ ঘটনা ঘটে।

জেলে আমান উল্লাহ হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনার (খারাইংগ্যাঘোনা) ঠান্ডা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাছ শিকারে যান আমান। নদীতে ছোট ছোট চর রয়েছে। এক চর থেকে অন্য চরে যাওয়ার জন্য অন্য জেলেদের সঙ্গে সাঁতার কেটে রওয়ানা দিলেও খারিতে জালসহ ডুবে যান আমান। অন্যরা পার হয়ে আমানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। কিছু সময় পরে আমান ওই খারিতেই ভেসে উঠলে বিজিবি-পুলিশের সহায়তায় অন্য জেলেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ভিকটিমের পিতা ঠান্ডা মিয়া বলেন, আমার ছেলে আমান সকালে মাছ ধরার জাল নিয়ে নাফ নদীতে গিয়েছিল। দুই ঘণ্টা পর জানতে পারি সে ডুবে গেছে। এরপর বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নাফ নদী থেকে মরদেহ তুলে আনে। তবে কি কারণে মারা গেছে বলতে পারছি না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরের দিকে হোয়াইক্যং সংলগ্ন নাফ নদী থেকে নৌ-পুলিশ ও বিজিবির সহায়তায় আমান উল্লাহ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।জাগো নিউজ

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...